যােগান কাকে বলে?(what is meant by supply)? || যােগানের সংজ্ঞা || যােগান রেখা অংকন কর?

যােগান কাকে  বলে?(what is meant by supply)? || যােগানের সংজ্ঞা


 যােগান (Supply ):

সাধারণ অর্থে যােগান বা সরবরাহ বলতে বাজারে কোন দ্রব্যের বিক্রয়যােগ্য পরিমাণকে বুঝায়।
কিন্তু অর্থনীতিতে যােগান শব্দটি বিশেষ অর্থে ব্যবহৃত হয় ,
অর্থনীতিতে কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে বিক্রেতা কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে প্রস্তুত থাকে তাকে সে দ্রব্যের যােগান বলে ।
"যেমন একটি নির্দিষ্ট সময়ে 400 টাকা মণ দরে । একজন বিক্রেতা 300 মণ পাট বিক্রয় করতে ইচ্ছুক থাকলে ঐ পরিমাণ   পাটই হবে পাটের যােগান ।
দাম ও সময়ের পরিবর্তনের ফলে যােগানের পরিমাণ পরিবর্তিত হয় । এ কারণে দ্রব্যের যােগানের পরিমাণ একটি নির্দিষ্ট দাম ও সময়ের প্রেক্ষিতে বিবেচিত হয়ে থাকে ।

   ●অধ্যাপক মেয়ার্স ( Meyers ) । বলেন ,

 "কোন নির্দিষ্ট সময়ে বিভিন্ন সম্ভাব্য দামে কোন দ্রব্যের যে পরিমাণ বিক্রয়ের জন্য উপস্থাপন করা হয় তার তালিকাকে যােগান বলে । ”

এখানে উল্লেখ্য , যােগান মূলত দামের উপর নির্ভরশীল অর্থাৎ দ্রব্যের দাম বাড়লে যােগান বাড়ে এবং দাম কমলে যােগান কমে ।

 সুতরাং কোন বিক্রেতা কোন নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দামে দ্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক বা প্রস্তুত থাকে তাকেই অর্থনীতিতে যােগান বা সরবরাহ বলে ।

#যােগান রেখা

কোন দ্রব্যের বিভিন্ন দামে তার বিভিন্ন পরিমাণ যােগান যে রেখা দ্বারা দেখানাে হয় তাকে যােগান রেখা বলে । যােগান সূচির জ্যামিতিক প্রকাশই হল যােগান রেখা । এ রেখার প্রতিটি বিন্দু দ্রব্যের এক একটি দামে ঐ দ্রব্যের যােগানের পরিমাণ নির্দেশ করে । যােগান সুচির মত যােগান রেখা থেকেও দ্রব্যের দাম ও যােগানের । মধ্যে সমমুখী সম্পর্ক জানা যায় ।

নিচে একটি যােগান রেখার উদাহরণ দেওয়া হল :

যােগান রেখা

রেখা চিত্রে OX ভূমি অক্ষে দ্রব্যের যােগান ও OY । লম্ব অক্ষে দাম দেখানাে হয়েছে । SS হল যোগান । রেখা । এ রেখার A বিন্দুতে ১০ টাকা দামে দ্রব্যের যােগান ১০ একক । B , C ও D বিন্দুতে যথাক্রমে ২০ টাকা দামে যােগান ২০ একক , ৩০ টাকা দামে যােগান ৩০ একক এবং ৪০ টাকা দামে যােগান ৪০ ।একক । দাম ও যােগানের মধ্যে সমমুখী সম্পর্ক থাকায় যােগান রেখা সাধারণত বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়ে থাকে ।




আর ও পড়ুন...

Comments

Popular posts from this blog

চাঁদ শব্দের প্রতিশব্দ/ সমার্থক শব্দ কিকি?

রাষ্ট্র বিজ্ঞান কাকে বলে? || রাষ্ট্র বিজ্ঞান কী? || রাষ্ট্র বিজ্ঞানের বলতে কি বুঝায়? || রাষ্ট্র বিজ্ঞানের সংজ্ঞা দাও? (What is Political Science?)

গুরুচণ্ডালী দোষ কাকে বলে? || গুরুচণ্ডালী দোষ দূষনীয় কেন?উদাহরনসহ ব্যাখ্যা কর?